বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এবার দাম বাড়ল রান্নার গ্যাসের। ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার এর দাম বাড়ল ৪ টাকা। ফলে কলকাতায় ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো ৬২০.৫০ টাকা। এই নিয়ে টানা দু’ মাস বাড়ল রান্নার গ্যাসের দাম।


করোনা, লকডাউনের জেরে সাধারণ মানুষ জেরবার। এই পরিস্থিতিতে ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। দিল্লিতে সিলিন্ডারের নতুন দাম ১ টাকা বেড়ে হয়েছে ৫৯৪ টাকা। মুম্বইতে এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম ৫৯৪ টাকা। চেন্নাইতে সিলিন্ডারের দাম ৬১০ টাকা। চার মহানগরে সিলিন্ডারের দামের তুলনা করলে দেখা যাচ্ছে, কলকাতাতেই সিলিন্ডারের দাম সবথেকে বেশি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর