ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর নেভেলি লিগনাইট কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্রে। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, বিস্ফোরণের জেরে অন্তত ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন শ্রমিক। সকলেই ঠিকা শ্রমিক হিসাবে সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, লিগনাইট কর্পোরেশনের স্টেজ-টু প্ল্যান্টের ৫ নং ইউনিটের চুল্লিতে এ দিন বিস্ফোরণ হয়। সংস্থা সূত্রে জানানো হয়েছে, আহতদের লিগনাইট হসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখবে সংস্থা।

Post a Comment