নব-দিগন্ত নিউজ ডেস্ক: আজ ১ জুলাই। জাতীয় চিকিৎসক দিবস। কিংবদন্তী চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনকে জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। ১৯৯১ সালে এই স্বীকৃতি দেয় সরকার। চিকিত্সক দিবসে ডাক্তারদের কুর্নিশ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে কোরোনা-যোদ্ধাদের অভিনন্দন জানান তিনি৷
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, "ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পরিবারকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে তাঁদের সম্মান ও শ্রদ্ধা জানাতে।" একই সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিত্সক বিধানচন্দ্র রায়ের জন্মদিনের শ্রদ্ধা জানান মমতা।
On #DoctorsDay I congratulate all doctors, health warriors, the administration and their families. As a token of appreciation, GoWB has declared a State Holiday today in honour of the frontline COVID warriors 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) July 1, 2020

Post a Comment