নব-দিগন্ত নিউজ ডেস্ক: অবশেষে করোনা মুক্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট শনিবার নেগেটিভ এসেছে বলে জানানো হয়। তবে তাঁর সুস্থ হওয়ার নেপথ্যে হাইড্রক্সিক্লোরোকুইনকেই কৃতিত্ব দিয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট নিজের সুস্থতার খবর জানিয়ে হাইড্রক্সিক্লোরোকুইনের প্যাকেট হাতে নিজের ছবি পোস্ট করেছেন।
সূত্রের খবর, গত ৭ জুলাই ব্রাজিলের প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হন। প্রথমে তিনি করোনা ভাইরাসকে 'লিটল ফ্লু' বলে উড়িয়ে দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই তাঁর মাস্ক পড়তে আপত্তি ছিল। কিন্তু পরে ব্রাজিলের করোনা পরিস্থিতি খারাপ হতে থাকায় নিজেই আতঙ্কিত হয়ে পড়েন।

Post a Comment