নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রয়াত হলেন কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শঙ্কর। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। ১৯১৯ সালের ২৭ জুন জন্ম এই প্রথিতযশা শিল্পীর। ১১ বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে। সেখানেই পরিচয় হয় শঙ্কর পরিবারের সঙ্গে।


এর কিছুদিন পর তালিম নিতে শুরু করেন উদয় শঙ্করের কাছে। তাঁর ডান্স গ্রুপের সঙ্গে কিশোরী অমলাও ঘুরে বেড়াতে থাকেন দেশ-বিদেশ। একদিন রাতে হঠাৎই তাঁর ঘরে এসে বিয়ের প্রস্তাব দেন উদয় শঙ্কর এবং সেই কথার আকস্মিকতায় কেঁদে ফেলেছিলেন ১৯ বছরের তরুণী অমলা। বিয়ে হয় ১৯৪২ সালে। সেই বছরই ডিসেম্বরে জন্মগ্রহণ করে তাঁদের প্রথম সন্তান আনন্দ শঙ্কর। আর কন্যা মমতা শঙ্করের জন্ম হয় ১৯৫৫ সালের জানুয়ারিতে।


গত শতাব্দীর চারের দশক থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নৃত্যশিল্পী-দম্পতিদের অন্যতম। ১৯৭৭ সালে প্রয়াত হন উদয় শঙ্কর। পরবর্তী সময়ে তাঁদের নৃত্যের ধারা বয়ে নিয়ে চলেছেন কন্যা মমতা শঙ্কর এবং পুত্রবধূ তনুশ্রী শঙ্কর।


কিন্তু প্রখ্যাত এই নৃত্যশিল্পীর মৃত্যু যেন নৃত্য জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর সঙ্গে সঙ্গেই চলে গেল একটা যুগ, একটা অধ্যায়ের উপাখ্যান। প্রকৃতই নক্ষত্র পতন।

This morning The Legendary Amala Shankar passed away. She turned 101 last month. End of an era... RIP 💔🙏🏼
Posted by Uday Shankar on Thursday, 23 July 2020

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর