নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাকরাপাড়া পরমাণু কেন্দ্রের প্ল্যান্ট ৩-এর ক্রিটিক্যালিটি অর্জনের জন্য দেশের পরমাণু গবেষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানালেন। এছাড়াও এটিকে মেক ইন ইন্ডিয়ার উত্‍কৃষ্ট ও অন্যতম উদাহরণ হিসেবে আখ্যা দিলেন তিনি। ক্রিটিক্যালিটি অর্জন করার অর্থ, এই পরমাণু শক্তি কেন্দ্রের প্ল্যান্ট ৩ চালু হল। 



বুধবার ট্যুইটারে নরেন্দ্র মোদি লেখেন, "কাকরাপাড়া পরমাণু শক্তি কেন্দ্রে প্ল্যান্ট ৩-এর ক্রিটিক্যালিটি অর্জনের জন্য পরমাণু বিজ্ঞানীদের অভিনন্দন৷ একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি KAPP-3 রিয়্যাক্টর মেক ইন ইন্ডিয়ার উজ্জ্বল উদাহরণ৷ একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের আরও কৃতিত্বের প্রবর্তক৷"

গুজরাটের কাঁকড়াপাড়া পরমাণু কেন্দ্রে উৎপাদন শুরু হয় ১৯৯৩ সালে। এরপর পরীক্ষামূলক ভাবে কেপিএস-২ শুরু হয় ১৯৯৫ সালে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর