বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই ভাইরাসের কবলে পড়েছেন গোটা বিশ্বের ১.৫ কোটি মানুষ এবং প্রাণ হারিয়েছেন ৬ লক্ষ ১৯ হাজার ৬১৪ জন। ভারতেও প্রতিদিন ৩৫-৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে কিছুটা আশার কথা শোনাল একটি সমীক্ষার রিপোর্ট। সেই রিপোর্টে দাবি, ভারতের প্রায় ১৮ কোটি মানুষের শরীরে করোনা প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। 



দেশের বিভিন্ন শহরে ৬০০টি কেন্দ্রের মাধ্যমে ৬০ হাজারেরও বেশি মানুষের অ্যান্টিবডি ২০ দিন ধরে পরীক্ষা করে দেখেছে থাইরোকেয়ার নামের একটি বেসরকারি ল্যাব। তারপর দেখা গিয়েছে, এদের মধ্যে প্রায় ১৫ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। ফলেই ওই বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত গবেষকরা অনুমান করেন যে দেশের প্রায় ১৮ কোটি মানুষের শরীরে হয়তো করোনা প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। 



বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, এই তথ্য পুরোপুরি নির্ভরযোগ্য নয়। এই তথ্য পুনরায় বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। কারণ হিসাবে তাঁদের বক্তব্য, কোনও বিজ্ঞান-পত্রিকায় এই তথ্য প্রকাশিত হয়নি বা অন্যান্য বিশেষজ্ঞদের মতও অজানা। তবে এই গবেষণা মানব শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে একটা ধারণা সামনে আনতে পেরেছে বলে তাঁরা মনে করছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর