নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ আটকাতে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল ঝাড়খণ্ড সরকার। এবার থেকে ঝাড়খণ্ডে কেও মাস্ক না পরে বাইরে বের হলে হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। 


তবে শুধু মাস্ক না পরাই নয়, করোনা সংক্রান্ত নানা নিয়মাবলী না মানলেই অভিযুক্তের সমপরিমাণ জরিমানা এবং সঙ্গে ২ বছর পর্যন্ত জেল হতে পারে। বুধবারই ঝাড়খণ্ড সংক্রমক ব্যাধি অধ্যাদেশ ২০২০ নামে একটি অর্ডিন্যান্স রাজ্য মন্ত্রিসভায় জারি করেছে ঝাড়খণ্ড সরকার। 



রাজ্যের ক্যাবিনেট সচিব অজয় কুমার জানিয়েছেন, করোনা রুখতে রাজ্য সরকার একাধিক নির্দেশ জারি করেছে। কিন্তু এক শ্রেণীর মানুষ কিছুতেই মানছেন না। তাই সরকারের তরফে এই পদক্ষেপ করা হল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর