নব-দিগন্ত নিউজ ডেস্ক: মঙ্গলের উদ্দেশ্যে পারি দিল চিনের লং মার্স 5Y4 মহাকাশযান। মঙ্গলের মাটিতে রোভার নামিয়ে ৯০ দিন পর্যন্ত নানারকম গবেষণা চালানোই লক্ষ্য এই যানের। বৃহস্পতিবার দুপুর ১২.৪১ মিনিট (স্থানীয় সময় অনুযায়ী) নাগাদ হাইনান দ্বীপের দক্ষিণে ওয়েনচাঙ স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপিত হয় এই মহাকাশযান।
চিনের মহাকাশ বিজ্ঞানীদের দাবি, ২০২১ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যেই মঙ্গলে পৌঁছে যাবে এই যান। মঙ্গলের মাটিতে সফল ভাবে রোভার নামাতে পারলে মঙ্গলের মাটিতে গবেষণা করা প্রথম দেশ হবে চিন।
এই মঙ্গল অভিযানের সঙ্গে যুক্ত সংস্থার এক মুখপাত্র জানান, মঙ্গলে রোভার নামানোর প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। তবে আমরা ঠিক ভাবেই সব সামলে নিতে পারবো বলে আশা করছি।

Post a Comment