নব-দিগন্ত নিউজ ডেস্ক: লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার পরিযায়ী শ্রমিকরা যাতে কাজ পান সেইজন্য গড়ে তুললেন একটি নতুন অ্যাপ। সেই অ্যাপটির নাম ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যাপ। সোনু বলেন, এটি একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে পরিযায়ী শ্রমিকরা সহজেই কাজের খোঁজ পাবেন।


সোনু সুদ বলেন, "আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই অনুঘটক হিসেবে পরিযায়ী শ্রমিকদের মাঝে আমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমার হৃদস্পন্দন মুম্বইতে, কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের সূত্রেই আমার গভীরতর যোগাযোগ, নাড়ির টান তৈরি হয়েছে অসম, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের গ্রামগঞ্জে।" পরিযায়ী শ্রমিকদের শুধু বাড়ি ফেরালেই হবে না, তাঁদের পেটে ভাতও দিতে হবে। সেখান থেকেই এই নতুন প্রকল্প।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর