নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার জন্য অনেক ক্রিকেটপ্রেমী হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু সেই হতাশ হয়ে যাওয়া ক্রিকেটপ্রেমীদের ঠোঁটের কোণে হাসি ফোটাল বিসিসিআই। ব্রিজেশ প্যাটেল (আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ২০২০ সালের আইপিএল এবার অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে।



সূত্রের খবর অনুযায়ী এবারের আইপিএলের জন্য বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহীকেই বাছাই করেছে। এই বাছাই পর্বের জন্য সরকারি অনুমতিও চাওয়া হয়েছে। এটা পুরো নিশ্চিত ছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপ করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাবে। তাই বিসিসিআই আইপিএলের প্রস্তুতি অগ্রিম ভাবে নেওয়ার জন্য কয়েক মাস থেকেই আইপিএলের ভেন্যুর খোঁজ চালাচ্ছিল। কারণ ভারতে করোনা পরিস্থিতি দিনের-পর-দিন এতই বেড়ে চলেছে যে এই বছরের আইপিএল ভারতে হওয়া অসম্ভব। গতকাল অর্থাৎ মঙ্গলবার ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন যে এই বছরের আইপিএলের জন্য স্থান চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু টাইম সিডিউল এখনো পাকাপোক্ত হয়নি যেটি ৭ থেকে ১০ দিনের মধ্যেই স্থির হয়ে যাবে। 


টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার জন্য আইপিএলের দরজা সম্পূর্ণভাবে খুলে গেছে। সূত্রের খবর অনুযায়ী আইপিএল সম্ভবত শুরু হতে পারে ২৬ শে সেপ্টেম্বর এবং শেষ হতে পারে ৮ নভেম্বর এবং এ বছরের আইপিএলের পুরো সিজনটাই হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর