নব-দিগন্ত নিউজ ডেস্ক: ক্রমশ বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। চলতি জুলাই মাসে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ হাজার মানুষের। মোট মৃত্যু ছাড়িয়েছে ২৮ হাজারের গন্ডি। স্পেনকে পেছনে ফেলে মোট মৃতের সংখ্যার নিরিখে ভারত উঠে এসেছে ৭ নম্বরে।


এদিকে মোট আক্রান্ত সংখ্যার নিরিখে দেশের স্থান তৃতীয়। আমেরিকা ও ব্রাজিলের পর সর্বাধিক আক্রান্ত হয়েছেন ভারতে। ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ লক্ষ৷ ব্রাজিলে ২১.২২ লক্ষ এবং ভারতে ১১.৭৫ লক্ষ৷


করোনা থাবায় বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে আমেরিকায়। প্রায় ১.৪৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সেদেশে। এরপরই দ্বিতীয় সর্বাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলে। ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা ৮০ হাজার। এই তালিকায় আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো, ইতালি ও ফ্রান্সের পর স্পেনকে পেছনে ফেলে মৃত্যু সংখ্যার নিরিখে সপ্তম স্থানে ভারত।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর