নব-দিগন্ত নিউজ ডেস্ক: এখন দেশজুড়ে চলছে আনলক পর্ব। এই পর্বে দেশের বিভিন্ন রাজ্য স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। কিন্তু প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দুটো দিন আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিল। পেরিয়ে গেল ৪৫ হাজারের গন্ডি। বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে ভারত রয়েছে তৃতীয় স্থানে। 


স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৭২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১১২৯ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৬১ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৬ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর