নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভারত-চীন সীমান্ত উত্তেজনা যেন থামার নয়! উচ্চপর্যায়ের বৈঠকের পর সীমান্ত থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু ANI সংবাদ সংস্থা সূত্রে খবর, লাদাখের পূর্বসীমান্তে ফের ৪০ হাজার সেনা নিযুক্ত করেছে চীন।


সূত্রের খবর, সেনার পাশাপাশি একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানও মোতায়েন করে রেখেছে চীন৷ রয়েছে একাধিক কামানও৷ সব ভারতের দিকে নিশানা করা৷


গত ৬ জুলাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হস্তক্ষেপে সীমান্তে সেনা সরাতে রাজি হয় চীন। কিন্তু চীনের বর্তমান গতিবিধি বলছে, সীমান্ত শান্তি বজায় রাখতে সেনা সরানোর কোনো সদিচ্ছাই নেই চীনের।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর