নব-দিগন্ত নিউজ ডেস্ক: এখন দেশজুড়ে চলছে আনলক পর্ব। এই পর্বে দেশের বিভিন্ন রাজ্য স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। কিন্তু প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। কোনওভাবেই কমছে না সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন প্রায় ৫০ হাজার মানুষ। বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে ভারত রয়েছে তৃতীয় স্থানে।
India's COVID tally cross 14 Lakhs mark with 708 deaths & highest single-day spike of 49,931 cases reported in last 24 hours.
— ANI (@ANI) July 27, 2020
Total #COVID19 positive cases stand at 14,35,453 including 4,85,114 active cases, 9,17,568 cured/discharged/migrated & 32,771 deaths: Health Ministry pic.twitter.com/WbumsPdukU
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৯৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৭০৮ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৭১ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন।

Post a Comment