নব-দিগন্ত নিউজ ডেস্ক: মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে সোমবার উত্তরবঙ্গের দিকে চলে যাবে। ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে, সিকিম ও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার। এছাড়া মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিকিমে গতকাল অর্থাৎ রবিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

Post a Comment