নব-দিগন্ত নিউজ ডেস্ক:  এই প্রথম ভারতীয় রেল তৈরি করল ২.৮ কিলোমিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন। এটি চলছে নাগপুর ও কোরবার মধ্যে। এই ট্রেনের ভিডিও রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করেছেন।


ট্রেনটির নাম রাখা হয়েছে শেষনাগ। পুরাণের সেই সাত মাথা সাপের নামে নাম, যার ওপরে বিশ্রাম নেন শ্রী বিষ্ণু। রেল মন্ত্রক জানায়, এই ট্রেনে ৪টি ফাঁকা বিওএক্সএন রেক, ৪ সেট ইলেকট্রিক লোকোমোটিভ রয়েছ। রেলমন্ত্রীর টুইটে শুরু হয়েছে প্রশংসার ঝড়। একজন বলেছেন, ভারতীয় রেল গোটা বিশ্বকে হারিয়ে এমন অনেক রেকর্ড করবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর