নব-দিগন্ত নিউজ ডেস্ক: এবছর কোনওভাবেই মানুষের ব্যবহারের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আনা সম্ভব নয়, একথা স্পষ্টভাবে জানিয়ে দিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দাবি করা শুরু করে দিয়েছে যে তারা ১৫ই আগস্ট এর মধ্যে করোনা ভাইরাস দমন করতে করোনা টিকা বাজারে নিয়ে আসবে। ঠিক এই সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ করোনা জগতের ক্ষেত্রে।



বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রকের এই বিবৃতিতে যা বলা হয়েছে -পুনের আইসিএমআর ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার মলিকিউলার বায়োলজি এবং আরও ৬ টি ভারতীয় সংস্থা মিলে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার কাজ চালাচ্ছে। কোভ্যাক্সিন এবং জিকোভ-ডি  নামে ভারতের দুটি ভ্যাকসিন বিশ্বের বহু ভ্যাকসিনের সঙ্গে টক্কর দিয়ে হিউম্যান ট্রায়ালের জন্য গিয়েছে। কিন্তু ওই বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনওভাবেই ২০২১ সালের আগে ভ্যাকসিন ভারতের বাজারে নিয়ে আসা সম্ভব নয়।



গত শুক্রবার আইসিএমআর এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা ভ্যাকসিন ১৫ই আগস্ট এর মধ্যে ভারতের বাজারে আসতে চলেছে। এবং নির্দিষ্ট সময় মত ভ্যাকসিনগুলি বাজারে নিয়ে আসার জন্য মোট ১২ টি সংস্থা জানিয়েছিল সবকটা ট্রায়ালও সেরে ফেলবে। কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সাইন্স এর মত কম্পানি গুলি এই বিবৃতিতে মোটেই সন্তুষ্ট না। বিজ্ঞানী মহলের দাবি এত তাড়াতাড়ি করে ভ্যাকসিন বাজারে আসলে তাতে হিতে বিপরীত হতে পারে। কারণ ট্রায়াল সম্পূর্ণ করতেই সময় লাগে ১২-১৮ মাস।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর