নব-দিগন্ত নিউজ ডেস্ক: তামিল অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে। সাত সকালে এই খবরে আতঙ্ক শুরু হয়ে যায়। তবে কে বা কারা বোমা রাখল, পাশাপাশি কে হুমকি দিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 


সূত্রের খবর, সালিগ্রামের বাড়িতে বোমা রাখার যে খবর থানায় জানানো হয় তা সত্য নয়। মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তি থানায় ওই ভুয়ো হুমকি ফোন করেছিল। তবে হুমকির পরেই পুলিশের একটি দল বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়েই বিজয়ের সালিগ্রামের বাড়িতে পৌঁছে তল্লাশি চালায়।



যদিও মানসিক বিকারগ্রস্ত হওয়ায় পুলিশ ওই যুবককে সতর্ক করে ছেড়ে দেয়। রিপোর্টে প্রকাশ, ওই ব্যক্তি তামিলনাড়ুর ভিলুপুরমের মারাক্কানাম থেকে পুলিস কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেন যে বিজয়ের বাড়িতে বোমা রাখা রয়েছে। তবে এটিই প্রথম নয়, ওই ব্যক্তিকে এর আগেও এইসব কাজ করতে দেখা যায়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর