নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা ভ্যাকসিনের আশায় কার্যত তীর্থের কাকের মতো অপেক্ষায় গোটা বিশ্ব। বিশ্বের তাবড় বিজ্ঞানীরা রাত-দিন ভ্যাকসিনের সন্ধানে মগ্ন। এরই মধ্যে চলতি সপ্তাহে দু'দুটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করল ভারত।
Zydus Cadila জানিয়েছে, তাদের ভ্যাকসিন ZyCoV-D হিউম্যান ট্রায়ালে প্রবেশ করেছে। পঙ্কজ প্যাটেল(সংস্থার চেয়ারম্যান) জানিয়েছেন, ZyCoV-D প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে আশানুরূপ ফল মিলেছে।
ICMR-এর ডিরেক্টর জেনারেল অধ্যাপক বলরাম ভার্গব গত মঙ্গলবার জানিয়েছেন, "বিশ্বের লক্ষ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। তাই এই ভাইরাসকে দমন করতে বর্তমানে নিরাপদ ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্ববাসীকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব।" ইঁদুর ও খরগোশের উপর প্রয়োগে এই দুটি ভ্যাকসিনের ভাল ফল মিলেছে৷ এবার শুরু হচ্ছে মানব শরীরে ট্রায়াল।

Post a Comment