নব-দিগন্ত নিউজ ডেস্ক: পৃথিবী জুড়ে যে বর্ণবৈষম্যের লড়াই চলছে সেটার কিছু অংশ ভারতেও এসেছে। আর তাই প্রশ্ন উঠেছিল ফেয়ারনেস ক্রিমকে ঘিরে। অনেকেই অভিযোগ তুলেছেন যে 'ফেয়ার এন্ড লাভলি' নামটি নাকি বর্ণকে আঘাত করা হয়। আর তাই এই ক্রিমের নাম বদলে গেল। বদলে হয়ে গেল 'গ্লো এন্ড লাভলি'। হিন্দুস্থান ইউনিলিভার জানিয়েছে, এই ক্রিমটি সংস্থার যে ছেলেদের রয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে 'গ্লো এন্ড হ্যান্ডসাম'। 


ইউনিলিভার সংস্থা জুন মাসের শেষের দিকে জানিয়ে দেয় যে, তারা ইতিমধ্যে 'ফেয়ার' শব্দটি বাদ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। অনুমতি আসলেই নাম বদলে দেওয়া হবে। সানি জৈন (Beauty & Personal Care প্রেসিডেন্ট) জানান সব রকমের ত্বকের রং এবং সৌন্দর্যের প্রতি সম্মান রেখেই আমরা প্রসাধনী দ্রব্য তৈরি করতে চাই। 'ফেয়ার', 'হোয়াইট', 'লাইট' এই শব্দ গুলো একই রকম সৌন্দর্যের সংজ্ঞা তৈরি করে। তাই আমরা এই সমস্যা মেটাতে চাইছি। 



বর্তমানে সারা পৃথিবী বর্ণবৈষম্যের আন্দোলনে তোলপাড়। আর এখন প্রসাধনী লাগিয়ে শেতাঙ্গ হওয়ার প্রবণতা বর্ণ বৈষম্যকে পরোক্ষভাবে আঘাত হানে। তাই অনেকই এই ক্রিমের নাম নিয়ে নেতিবাচক চিন্তা ধারা প্রকাশ করেছেন। তারা সবাই বলেছেন, শুধু নাম বদলে দিলে কিছু হবে না। বদলাতে হবে বানিজ্যকরণ ও বিজ্ঞাপন এবং বিউটি পার্লারে গিয়ে ফর্সা হওয়ার বিজ্ঞাপনও বদলাতে হবে। সঙ্গে সঙ্গে বদলাতে হবে এই সমাজের ভাবনাও।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর