গত ২৫ জুন বিহারে বজ্রপাতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১০০ জন। আজ ফের বজ্রপাতে ২০ জন প্রাণ হারালেন। আজ পাটনাতে ৬ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এছাড়া পুর্ব চম্পারণে ৪ জন, সমস্টীপুরে ৩ জন, শিবহরে ২ জন, কাটিহারে ৩ জন, মধেপুরায় ১ জন ও পূর্ণিয়ায় ১ জনের মৃত্যর খবর পাওয়া যায়। 


কিছুদিন আগেই তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল বিহারে। ঝড়বৃষ্টির জেরে শুধুমাত্র গোপালগঞ্জেই ১৩ জনের মৃত্যু হয়েছিল। মোট মৃতের সংখ্যা ৯০ ছাড়িয়েছিল। 


বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রবল ঝড়বৃষ্টির ফলে প্রাণহানির খবরে দুঃখ প্রকাশ করেছিলেন। এছাড়া মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করেছিলেন নীতীশ কুমার।     

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর