অবশেষে টেনিস দুনিয়ায় মিললো স্বস্তির খবর। ১০ দিন পর বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ এবং তাঁর স্ত্রী করোনা মুক্ত হলেন। নোভাক জকোভিচ এবং তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসার পর সার্বিয়ান তারকার মিডিয়া টিম জানান এই খবরটি। জানা গিয়েছে যে বেলগ্রেডে পিসিআর টেস্টের পর এই স্বামী-স্ত্রী যুগলের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁদের শরীরে কোনও উপসর্গ না থাকলেও তাঁরা আইসোলেশনে ভর্তি ছিলেন। টেনিস তারকা জকোভিচ এবং গ্রিগর দিমিত্রভ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে ভক্তরা খুবই মুষড়ে পড়েছিলেন। এবার তাঁদের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের ভক্তরা নিঃসন্দেহে খুশি হবেন।
বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন, এটিপি-ডব্লিউটিএ এবং গ্র্যান্ড স্ল্যাম শুরুর আগে। চারিদিকে করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করলেও সেখানে সামাজিক দূরত্বের নির্দেশিকা পালন করা হয়নি। খেলোয়াড়রাও মাঠে নেমেছেন গ্যালারি ভর্তি দর্শক এর মাঝখান দিয়ে। শুধু তাই নয় ম্যাচের শেষে একে অপরকে করমর্দনও করেছেন। এককথায় জোকার করোনা ভাইরাসকে পাত্তা না দিয়ে স্বাভাবিকভাবে টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। আর সেখানে অংশ নিয়েছিলেন দিমিত্রভ। তার পরেই ঘটে বিপত্তি। একে একে সব তারকারাই করোনা ভাইরাস আক্রান্ত হন। জকোভিচ নিজেও ম্যাচ শেষে পার্টিতে আনন্দ-উল্লাস করেছিলেন। যার ফলে এই পরিণতি হয়।
তারপরে খবর আসে যে করোনা ভাইরাসে আক্রান্ত হন জকোভিচ এবং তাঁর স্ত্রী এর রিপোর্টও পজিটিভ আসে। এক্ষেত্রে অনেকেই জকোভিচের ধূর্ততাকে দায়ী করেছেন। তবে ইতিবাচক খবর এটাই যে তাঁরা ১০ দিন নিজেকে বাড়িতে আটকে রেখে সুস্থ হয়ে উঠেছেন।

Post a Comment