নব-দিগন্ত নিউজ ডেস্ক:
করোনা আতঙ্ক আজ বিশ্বের আনাচেকানাচে। দিন পেরোচ্ছে, বাড়ছে আক্রান্ত। সংক্রমণ এড়াতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে বিশ্বের বহু দেশ। এবার মাস্ক না পরা অবস্থায় ধরা পড়লে অদ্ভুত শাস্তির কথা ঘোষণা করল উত্তর কোরিয়া।
এবার থেকে মাস্ক না পরলে তিন মাসের জন্য কঠোর পরিশ্রম করিয়ে নেওয়া হবে অভিযুক্তকে দিয়ে, এমনই ঘোষণা করেছে উত্তর কোরিয়ার দাপুটে রাষ্ট্রপ্রধান কিম জং উনের প্রশাসন।
নিউজ সাইট রেডিও ফ্রি এশিয়া জানাচ্ছে, এই অদ্ভুত ধরণের শাস্তির কথা ঘোষণা করায় নাগরিকদের মধ্যে রীতিমতো ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কিন্তু রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মুখ খোলার সাহস নেই কারো।
সূত্র জানাচ্ছে, এখানেই থামছে না কিমের প্রশাসন। করোনা সংক্রমণ রুখতে আরও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছে উত্তর কোরিয়া।

Post a Comment