নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা আবহেই ঘোষিত হল ২০২২ সালের ফুটবল উৎসবের দিনক্ষণ। এই প্রথমবার শীতকালে হতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ যা ২১শে নভেম্বর থেকে চলবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত।
সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচ ১২ দিন ধরে চলবে কাতার এর বিভিন্ন স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৬০ হাজার দর্শক আসন বিশিষ্ট আলবেয়াত স্টেডিয়ামে।মধ্যপ্রাচ্যে এর আগে কখনও ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়নি।
🚨 2022 #WORLDCUP MATCH SCHEDULE 🚨
— FIFA World Cup (@FIFAWorldCup) July 15, 2020
🏆 It all starts in Qatar on Monday 21 November 2022 🌏
🗓️👉 https://t.co/tIvYvRoy5j pic.twitter.com/yQvgGczszK
২১শে নভেম্বর উদ্বোধনী ম্যাচ দিয়ে সূচনা হবে। ১২ দিন ধরে প্রতিদিন ৪ টি করে ম্যাচ হবে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টা, বিকেল ৪ টে, সন্ধ্যা ৭ টা ও রাত ১০ টায় অনুষ্ঠিত হবে ম্যাচ। শেষ রাউন্ড এবং নকআউট পর্যায়ের ম্যাচগুলি হবে সন্ধ্যে ৬ টা ও রাত ১০ টায়।
ফিফার তরফ থেকে জানানো হয়েছে যে ৪৮ কিমি ব্যাসার্ধের মধ্যে সব স্টেডিয়াম হওয়ায় বিভিন্ন ভেন্যুতে যাবার জন্য বিমান এর দরকার পড়বে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৩২ টি দল। এটাই শেষ ৩২ দলের ফরম্যাটে শেষ বিশ্বকাপ, কারণ ২০২৬ সালে বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮ টি দল।

Post a Comment