নব-দিগন্ত নিউজ ডেস্ক: সারাবিশ্বে বহু টিকা প্রস্তুতকারক সংস্থা তাদের প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে গিয়েছে। আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্না ইনকর্পোরেটেড করোনা ভাইরাসের টিকার প্রথম পর্যায়ের পরীক্ষা সম্পন্ন করে ফেলেছে। সুস্থ সবল ৪৫ জন স্বেচ্ছাসেবীর উপর এই ওষুধের পরীক্ষা করার পর তাদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বরং মার্কিন গবেষকেরা দাবি করেছেন যে এই ওষুধ প্রয়োগের পর তাদের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।
নিউ হল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটি রিপোর্ট বেরিয়েছে তাতে জানানো হয়েছে যে, এই স্বেচ্ছাসেবীদের ২ ডোজ উচ্চ পর্যায়ের জীবাণু খতমে সক্ষম অ্যান্টিবডি করোনা টিকা হিসেবে দেওয়া হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা মানুষের শরীরে যে অ্যান্টিবডি থাকে তার থেকে এই মার্কিন সংস্থার তৈরি করা অ্যান্টিবডি শক্তি অনেক গুণ বেশি। দেখা গিয়েছে যে এই অ্যান্টিবডি প্রয়োগের পর ব্যক্তির উপরে কোনরকম বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। শুধমাত্র যেখানে ইনজেকশন করা হয়েছে সেই জায়গায় ব্যথা, মাথা ধরা, শরীরে সামান্য ক্লান্তি, ঠান্ডা লাগা এইসব দেখা গিয়েছে। দ্বিতীয় ডোজ অর্থাৎ যে ডোজে অ্যান্টিবডির পরিমাণ কিছু পরিমাণ বেশি ছিল সেই অ্যান্টিবডি প্রয়োগের পর এই এসব লক্ষণ দেখা গিয়েছে।
মডার্না হলো বিশ্বের প্রথম সংস্থা যে সংস্থা মানুষের শরীরে ১৬ ই মার্চ করোনা ভাইরাসের টিকা পরীক্ষা করা শুরু করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এলার্জি এন্ড ইনফেকশন ডিজিজের গবেষকরা মডার্নার টিকা তৈরি করার দায়িত্বে রয়েছেন। অ্যান্থনি ফসি (এই সংস্থার ডাইরেক্টর) এই পরীক্ষা করার ফলে তারা বেজায় খুশি কারণ তাদের তৈরি করা টিকা মানুষের শরীরে করোনাভাইরাস নির্মূল করে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এবং এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই মডার্নার শেয়ারের দাম বেড়ে গিয়েছে ১৫ শতাংশেরও বেশি। এবং এই সংস্থাকে আমেরিকা টিকা প্রস্তুতের জন্য প্রায় অর্ধেক বিলিয়ন ডলার দিয়েছে।

Post a Comment