নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা আক্রান্তের সংখ্যা দেশজুড়ে বেড়েই চলছে। প্রতিদিন গড়ে ৪০ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি এত সহজে হয়তো নিয়ন্ত্রণে আসবে না। আর তাই নভেম্বর পর্যন্ত ঘরোয়া উড়ান চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। জানা গিয়েছে, এক ধাক্কায় ২৪ নভেম্বর পর্যন্ত এই নিয়ন্ত্রণের সময়সীমা  বাড়িয়ে দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া ভাড়া মেনেই উড়ান পরিষেবা বহাল রাখতে হবে। এর জেরে আরও বিমান সংস্থাগুলি আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


প্রসঙ্গত, মার্চের গোড়া থেকেই দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। সেই সংক্রমণে লাগাম পড়াতে মার্চের শেষের দিক থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। ২৫ মার্চ থেকে আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মে মাস থেকে ফের ঘরোয়া উড়ান চালু করা হয়। তবে আগের চেয়ে কম যাত্রী নিয়ে চলাচল করছে বিমানগুলি। এমনকী, উড়ানের ভাড়াও বেঁধে দিয়েছে কেন্দ্র। আপাতত ২৪ নভেম্বর পর্যন্ত এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী। 

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর