নব-দিগন্ত নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার নুনহিলার না বাতু কপালা সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পাওয়া গেল একটি বিশাল তিমি। তা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। ইন্দোনেশিয়ার একটি সমুদ্র তীর থেকে তোলা এই ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।



বিশেষজ্ঞরা জানান, গভীর সমুদ্র থেকে ভুল করে তীরে চলে আসায় মৃত্যু হয় তিমিটির। লম্বায় তিমিটি ২৩ মিটার অর্থাৎ ৭৫ ফুট। তবে এর থেকেও বিশাল তিমি হয়। নীল তিমি ৩২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, ওজন হতে পারে ২০০ টন। তবে এই নীল তিমিটি কিভাবে এবং কোথা থেকে এল তা নিয়ে বিশ্লেষণ চলছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, সেখানকার স্থানীয় বাসিন্দারা ওই বিশালাকৃতির প্রাণীটিকে দেখার জন্য ভিড় জমিয়েছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর