নব-দিগন্ত নিউজ ডেস্ক: চাঁদ ও মঙ্গলগ্রহে পরমাণু চুল্লি গড়ার তোড়জোড় শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। চাঁদ ও মঙ্গলগ্রহে দীর্ঘমেয়াদি গবেষণা চালিয়ে যাওয়ার লক্ষেই সেখানে পরমাণু শক্তি কেন্দ্র গড়ে তুলতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই কারণে বেসরকারি সংস্থাদের থেকে আইডিয়া চাওয়া হয়েছে। 



মানুষ যাতে দীর্ঘদিন চাঁদ ও মঙ্গলগ্রহে থেকে গবেষণা চালিয়ে যেতে পারে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে সেখানে ফিসন সারফেস পাওয়ার সিস্টেম গড়তে। ইতিমধ্যেই মার্কিন পরমাণু গবেষণা কেন্দ্র ইদাহো ন্যাশনাল ল্যাবরেটরি, এনার্জি ডিপার্টমেন্ট ও NASA মিলে কী ভাবে চাঁদ ও মঙ্গলগ্রহে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা যায়, সে বিষয়ে গবেষণা শুরু করে দিয়েছে। এমন রিঅ্যাক্টর তৈরি করার কথা ভাবা হচ্ছে যা ঠান্ডা করতে জলের প্রয়োজন হবে না। কারণ পৃথিবীর প্রায় সব পরমাণু চুল্লিই জলের দ্বারা ঠান্ডা করার সিস্টেমে তৈরি।



দুটি ধাপে ভাগ করা হয়েছে এই পরিকল্পনাটি। প্রথমে পরমাণু চুল্লিটির ডিজাইন এবং দ্বিতীয়ত একটি টেস্ট রিঅ্যাক্টর বা চুল্লি তৈরি করা। মহাকাশযানে দ্বিতীয় চুল্লিটি চাঁদে পাঠানো হবে। মহাকাশযানটির ল্যান্ডার ওই পরমাণু চুল্লিটি চাঁদে গিয়ে স্থাপন করে আসবে। উল্লেখ্য, আমেরিকার লক্ষ্য এই যে ২০২৬ সালের মধ্যে একটি পরমাণু চুল্লি, মহাকাশ যান ও ল্যান্ডার চাঁদে পৌঁছে দেওয়া। এমন রিঅ্যাক্টর বানানো দরকার যা কিনা ১০ কিলোওয়াট বিদ্যুত্‍ উত্‍পাদন করতে পারবে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন-এর তথ্য অনুযায়ী, আমেরিকায় পরিবারপিছু গড়ে প্রতিবছর ১১ হাজার কিলোওয়াট বিদ্যুত্‍ খরচ হয়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর