File Photo




নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনার জেরে বিদ্ধস্ত গোটা বিশ্ব। করোনা আক্রান্তের নিরিখে আমেরিকা, ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসাবে উঠে এসেছে ভারতের নাম। ব্রাজিলে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সেই তথ্যের নিরিখে প্রধানমন্ত্রী বলেন, ব্রাজিলে যেখানে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার, সেখানে প্রায় সমপরিমাণ জনসংখ্যা হওয়া সত্ত্বেও উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে মাত্র ৮০০ জনের। দেশের প্রচুর জীবন বাঁচানো গেছে, এই পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট হয়।


মোদি জানিয়েছেন, দেশ শুধু সংক্রমণের গতি রোধ করছে তাই নয়, যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি জানান, ভারত আদৌও অতিমারীর এই প্রকোপ নিয়ন্ত্রণ করতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু দেশ সব বাধা সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর