দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলছে। এখন দেশজুড়ে চলছে আনলক দ্বিতীয় পর্ব। এই পর্বে দেশের বিভিন্ন রাজ্য স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। কিন্তু তার মধ্যেই দিন যাচ্ছে করোনা আক্রান্তের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ভাবে রেকর্ড সংখ্যায় বাড়ছে আক্রান্ত। বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে ভারত রয়েছে তৃতীয় স্থানে। 



স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ৫০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত একদিনের নিরিখে সর্বোচ্চ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জন। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬০৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন ৪ লক্ষ ৯৫ হাজার ৫১৩ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর