নব-দিগন্ত নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা। যার জেরে দিশেহারা মানুষজন। এই করোনা ভাইরাসে আক্রান্তের পাশাপাশি বেড়ে চলেছে ভয়াবহ দারিদ্র ও ক্ষুধা। আন্তর্জাতিক খাদ্য সুরক্ষা বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফ্যাম এর তরফ থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণ রুখতে বিশ্বের বিভিন্ন দেশ যে পদক্ষেপ করেছে তাতে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তীব্র দারিদ্রে ভুগছে বলে সতর্ক করে দেওয়া হল। এই দারিদ্রের বিষয়টি গুরুত্ত্ব না দিলে করোনার থেকেও বেশি মানুষ অনাহারে প্রাণ হারাবেন বলে আশঙ্কা করছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। 



এই করোনা সংক্রমণের জেরে জারি হয়েছিল লকডাউন। বন্ধ ছিল কাজ-কর্ম, বন্ধ ছিল যানবাহন চলাচল। মানুষ ছিল গৃহবন্দি। ফলে বিশ্বের বহু মানুষ কাজ হারিয়েছেন। আর্থিক ভাবে দূর্বল দেশগুলিতে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে দেখা যাচ্ছে তীব্র খাদ্যসংকট। ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে তিন ভাগের দুই ভাগ মানুষ চরম দারিদ্রের মধ্যে রয়েছেন। অর্ধাহার, অনাহারে দিন কাটাতে হচ্ছে সেখানকার মানুষদের। পরিস্থিতি খারাপ হচ্ছে আফগানিস্তানেরও। সেই দেশের প্রায় ১০ লক্ষ মানুষ পড়েছে দুর্ভিক্ষের কবলে।করোনা ভাইরাসের জেরে গত এপ্রিল মাসে গোটা বিশ্বে দিনে গড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে । কিন্তু করোনা পরিস্থিতিতে প্রতিদিন ১২ হাজার মানুষ অনাহারে মারা যেতে পারেন বলে অক্সফামের রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর