নব-দিগন্ত নিউজ ডেস্ক: গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। বেশ কিছুদিন ধরেই চলছে গুলির লড়াই। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন কাশ্মীর পুলিশ, সেনা ও আধাসেনা৷ 


জঙ্গিরা গুলি চালায় CRPF-কে লক্ষ্য করে। তাতেই শহীদ হন ১ CRPF জওয়ান। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে, আরও ৩ জন জওয়ান আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। এছাড়া স্থানীয় এক বাসিন্দা নিহত হয়েছেন। CRPF এর তরফে জানানো হয়, সাপোরে তল্লাশি চলাকালীন জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে৷ তখনই ১ জওয়ান ও ১ স্থানীয় বাসিন্দা নিহত হন এবং ৩ জন আহত হন৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর