শুভেন্দু লায়েক, বাঁকুড়া: ফের বড়সড় দুর্ঘটনা ঘটল বাঁকুড়া বিষ্ণুপুর 60 নং জাতীয় সড়কের বাঁকুড়া সদর থানার ডেরুয়াতে। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে কন্টেনার ও একটি পিক-আপ ভ্যান। এই ঘটনায় পিক-আপ ভ্যানের চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। এর পাশাপাশি দুই মোটর বাইক আরোহী গুরুতর আহত হন। তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত মৃত বা আহতদের নাম, পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কন্টেনারটি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেইসময় উল্টোদিক থেকে আসা ঐ পিক-আপ ভ্যান টি মাঝখানে এসে পড়া বাইক আরোহী দের বাঁচাতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে বিশাল পুলিশ বাহিনীও আসে।

Post a Comment