নব-দিগন্ত নিউজ ডেস্ক: মার্কিন নাগরিকদের সুরক্ষার স্বার্থে টেক্সাসের হিউস্টন শহরের চিনা দূতাবাস ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র মর্গান ওর্তাগাস জানিয়েছেন, মার্কিন নাগরিকদের বৌদ্ধিক সম্পত্তি তথা আমেরিকার সার্বভৌমত্ব তাঁদের কাছে মূল্যবান। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বেজিং এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনকে বিঁধছে। চিনা দূতাবাসের মুখপাত্র হুয়াং চুনইয়াং ট্যুইটারে লিখেছেন, মার্কিন বিষোদগারের ফলে আমরা বোমা এবং খুনের হুমকি পাচ্ছি। এই ধরনের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অবিলম্বে পরিত্যাগ করা উচিত। বাণিজ্যমহলের একাংশের দাবি, পাল্টা প্রত্যাঘাত এনে চিনও হংকং, সাংহাই, গুয়াংঝোউ এর মতো প্রদেশে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিতে পারে। 


এই প্রসঙ্গে এদিন মার্কিন গোয়েন্দা কর্তা রিচার্ড গ্রেনেল বলেন, আপাতত হিউস্টন দূতাবাস বন্ধ করা হল। এরপর সানফ্রান্সিসকোতে চিনের দূতাবাসটিও বন্ধ করে দেওয়া হতে পারে। তবে রাজনৈতিক মহলের মতে, চিনা বিরোধিতাকে হাতিয়ার করেই ভোট-বৈতরণী পারি দিতে চাইছেন ট্রাম্প।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর