নব-দিগন্ত নিউজ ডেস্ক: এবার করোনা আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোও। মঙ্গলবার তাঁর করোনা আক্রান্তের খবর জানানো হয় ব্রাজিলের একটি সরকারি ইউটিউব চ্যানেলে। তবে তাঁর শরীরে করোনার উপসর্গ খুব কম বলে জানানো হয়েছে।
গতকাল অর্থাৎ সোমবারই তাঁর করোনা পরীক্ষা করা হয়। প্রেসিডেন্ট নিজেই সেকথা জানান। তবে তাঁর শারীরিক অবস্থা ততটাও খারাপ নয় বলে খবর। তিনি ঠিক আছেন বলে ব্রাজিলের সরকারি ইউটিউব চ্যানেলের মারফত জানানো হয়েছে।

Post a Comment