নব-দিগন্ত নিউজ ডেস্ক: মহারাষ্ট্র করোনা সংক্রমণের ক্ষেত্রে চীনকে অনেক আগেই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। এবার শুধু মুম্বাই আক্রান্ত এবং মৃতের সংখ্যার তুলনায় পিছনে ফেলে দিল চীনকে। 


প্রথম করোনা ভাইরাসের খোজ মিলেছিল চীনের উহানে। চীনে মোট আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৫৬৫ জন। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৩৪ জন। কিন্তু শুধু মুম্বাইয়ে ৮৫ হাজার ৭২৪ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৩৮ জনের।



গত ১ জুলাই থেকে শুধু মুম্বাইয়ে চীনের তুলনায় নিত্য ১ হাজারের বেশি নতুন সংক্রমনের কেস এসেছে। মুম্বাই পুরসভা জানিয়েছে, মুম্বাইয়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ১৫ লক্ষের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখতে হয়েছে। শুধু মাত্র গোটা মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের মোট সংখ্যা ২ লক্ষ ১২ হাজার এবং মৃতের সংখ্যা ৯ হাজারের বেশি।


মহারাষ্ট্র অনেকদিন আগেই কানাডা, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকাকে আক্রান্তের তুলনায় হারিয়ে ফেলেছে। এবার করোনা ভাইরাসের সংক্রমনে বিশ্বে ১৪ নম্বরে থাকা তুরস্ককেও টপকে গিয়েছে মহারাষ্ট্র।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর