নব-দিগন্ত নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো তার প্রিয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের উপহার দেওয়ার জন্য প্রস্তুতি অনেকদিন আগে থেকে চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সেই দিন এলো এবং ভিন্ন দেশ থেকেই মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে স্পেশাল গিফট পৌঁছে দিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার তারকা ডোয়েন ব্র্যাভো। তার গাওয়া "হেলিকপ্টার 7" গানটি মুক্তি পেল। 



গতকাল অর্থাৎ সোমবার রাতে ইউটিউব চ্যানেলে ব্রাভোর গাওয়া 'এমএস ধোনি, নম্বর 7' গানটি মুক্তি পায়। যা ইতিমধ্যে বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে। ব্রাভোর গানে তিনি টিকিট কালেক্টর থেকে ধোনির ক্রিকেট সফর, একজন অধিনায়ক হিসেবে তার সাফল্যতা, তেমনি বাইকের প্রতি ভালোবাসা এবং একজন আদর্শ পিতা, চেন্নাই সুপার কিংসের থালাইভা এমন সব কথাই ব্যক্ত করেছেন। তার সাথে সাথে ব্রাভো নিজেও ধোনির হেলিকপ্টার শটটি মেরে দেখিয়েছেন। এবং বাকি দেরও তিনি আহ্বান করেছেন ধোনির জন্মদিন এভাবে সেলিব্রেট করার জন্য। 


বহু বছর থেকেই চেন্নাই সুপার কিংস দলে ধোনি এবং ব্র্যাভো একসাথে খেলছেন। তার জন্য মাহির সাথে ব্রাভোর বন্ধুত্বটা বেশ গভীর। তাই তিনি ঠিক করে রেখেছিলেন যে ধোনির জন্মদিনে গান দিয়ে ধোনিকে স্পেশাল গিফট করবেন। করোনা ভাইরাসের জন্য আইপিএল পিছিয়ে গিয়েছে তাই সবাই একে অপরের থেকে দূরে। তাই ব্রাভোকে এবছর দূর থেকেই শুভেচ্ছা জানাতে হলো। সকল ক্রিকেটপ্রেমীদের ধোনির প্রতি ব্রাভোর এই ভালবাসা মন জয় করে নিয়েছে। 



আজ অর্থাৎ মঙ্গলবার বিশ্বের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 39 বছরে পা দিলেন। বছরখানেক তিনি ক্রিকেট থেকে দূরে থাকলেও তার ভক্তদের তার প্রতি ভালোবাসা একটুও কমেনি। গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে মুম্বাই পুলিশ যেভাবে ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা সতর্কে ধোনির নাম ব্যবহার করলেন তা সত্যি দর্শনীয় ছিল। MSD বলতে আমরা মূলত মহেন্দ্র সিং ধোনিকে বুঝি। কিন্তু মুম্বাই পুলিশ এই তিনটি অক্ষরের একটি অভিনব অর্থ খুঁজে বের করল। Maintain Social Distance। তার সঙ্গে লেখা ছিল "মাহির মত নট আউট এবং কুল থাকুন এবং করোনাভাইরাসকে স্ট্যাম্প আউট করে দিন।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর