নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ঘটল মালয়েশিয়ার সমুদ্র উপকূলে। নৌকোডুবির ফলে মৃত্যু হল কমপক্ষে ২৪ রোহিঙ্গার।
মালয়েশিয়ার সীমান্তরক্ষী মহম্মদ জাওয়াহি আবদুল্লাহ এই প্রসঙ্গে বলেন, রোহিঙ্গাদের একটি দল অবৈধ ভাবে মালয়েশিয়া উপকূলে প্রবেশের চেষ্টা করে। কাগজপত্র না থাকায় তারা বিপজ্জনক এলাকা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন, এতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ২৫ জনের মধ্যে ২৪ জনই মৃত, একজন কোনোক্রমে উপকূলে পৌঁছলেও তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরও বলেন, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে নৌকাডুবির কারণ জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ। যদিও এখনো কোনো মৃতদেহ উদ্ধার করা যায়নি।

Post a Comment