তেহরান: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল তেহরানের একটি ক্লিনিক৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। এদের মধ্যে ১৫ জন মহিলা এবং ৪ জন পুরুষ। জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারিরচি।
First video report of a massive explosion with red light around Tehran, heard by many residents. Reports of a military outpost around there. #Iran pic.twitter.com/lQT4CPFLUC— Farnaz Fassihi (@farnazfassihi) June 25, 2020
সূত্রের খবর, এই দুর্ঘটনা ঘটে গ্যাস লিকের ফলে। স্থানীয় পুলিশ সূত্রের খবর, অক্সিজেন ট্যাঙ্ক ফাটার কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা ঘন ধোঁয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও প্রকাশ্যে আসা ছবিগুলি আদতেই তেহরান এর বিস্ফোরণের কি না তা খতিয়ে দেখা হয়নি।

Post a Comment