থানায় বসেই উর্দি পরে হস্তমৈথুন করছেন পুলিস অফিসার। সেই ভিডিয়োই ধরা পড়েছে এক তরুণীর ক্যামেরায়। তরুণীর কথা অনুযায়ী এর আগেও দেবরিয়া জেলার ওই থানায় তাঁর সামনে বসেই এরকম করেছেন ওই পুলিস অফিসার।


থানায় অভিযোগ করতে গিয়ে আগেও দুবার এই হস্তমৈথুনের ঘটনা দেখে চুপ থেকেছিলেন এই তরুণী।  কিন্তু তৃতীয়বার এমনটা হতেই তা ক্যামেরা বন্দি করে নিয়েছেন তিনি।


ওই পুলিস অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেই তরুণী এ-ও বলেছেন, "যদি পুলিসরাই এরকম করে তাহলে মানুষ ন্যায় পাবে কী করে?"


দেবরিয়া জেলার এসপি শ্রীপতি মিশ্র জানিয়েছেন, ওই পুলিস অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে। তাঁকে কয়েক দিন আগেই অন্য কারণে সাসপেন্ড করা হয়েছে।


কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা ওই পুলিস অফিসার ভীস্ম পাল সিং। তাঁকে খুঁজে দিলে ২৫ হাজার টাকা পুরষ্কার দেওয়ার কথাও ঘোষণা করেছে উত্তর প্রদেশ পুলিস।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর