নব-দিগন্ত নিউজ ডেস্ক: মানব সভ্যতার কাছে আবহাওয়া পরিবর্তন সবচেয়ে বড় সংকট। আর এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে প্রকৃতিরই। প্রকৃতি তার স্বাভাবিক রুপ হারিয়ে ফেলছে
মানুষের কারণেই সৃষ্টি হওয়া আবহাওয়ার পরিবর্তনের চাপে। গবেষকরা জানান, পৃথিবীর শীতলতম অংশ দক্ষিণ মেরুর উষ্ণতা তিনগুন হারে বেড়ে চলছে। একটি গবেষণাপত্রে এমনই তথ্য উঠে এসেছে।
শেষ ৩০ বছর ধরে দক্ষিণ মেরু হল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তনশীল অঞ্চল। আর সেটিই এখন খুব দ্রুত গরম হয়ে পড়ছে। ফলে স্বাভাবিকভাবেই গলতে শুরু করেছে বরফ। শুধু প্রাকৃতিক কারণ নয়, মানুষের তৈরি কারণেই মূলত শাস্তি পাচ্ছে প্রকৃতি। ক্রমেই হারিয়ে ফেলছে নিজের চেহারা। এমনই বলছেন গবেষকরা।
গবেষকরা বলছেন, গ্রিন হাউজ গ্যাসের প্রভাবেও এই তাপমাত্রা বৃদ্ধি ঘটতে পারে। এখন প্রশ্ন আসে, কী হবে এই বৃদ্ধির ফলে?
উত্তর ও দক্ষিণ মেরুস্থিতি বরফের ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক থাকে। যদি মেরুতে তাপমাত্রা বেড়ে যায় তবে নিঃসন্দেহে বাড়বে পৃথিবীর গড় তাপমাত্রা। আরও বেশি পরিমানে গলবে বরফ, বাড়বে জলস্তর। ফলে স্থলভাগ জলের নিচে চলে গেলেও অবাক হওয়ার কিছু নেই।

Post a Comment