নব-দিগন্ত নিউজ ডেস্ক: কিছু দিন আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা পজেটিভ এর খবর এসেছিল। নিজের বাড়িতে করোনাভাইরাস থাবা বসানোর কারণে নিজের পরীক্ষা করিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে স্বস্তির খবর এটাই যে দাদার শরীরে করোনাভাইরাস এর রিপোর্ট নেগেটিভ এসেছে।



সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এর শরীরে করোনা ভাইরাস আক্রমণ করার পর তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন এবং স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা যায়। গাঙ্গুলীর পরিবারে করোনাভাইরাস থাবা বসানোর পরেই উদ্বেগ ছড়িয়েছে বেহালার বীরেন রায় রোডের বাড়িতে। 



দাদা স্নেহাশিস এর রিপোর্ট পজিটিভ আসার পর নিজে থেকেই সেলফ কোয়ারান্টিনে চলে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের বাড়ি থেকেই তিনি আইসিসি এবং বিসিসিআইয়ের বৈঠক করছিলেন এবং পাশাপাশি সমস্ত টিভি শুটিং বাতিল করে দিয়েছিলেন তিনি। এবার দাদার শরীরে করোনা নেগেটিভ আসার ফলে স্বস্তি মিলেছে গঙ্গোপাধ্যায়ের বাড়িতে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর