নব-দিগন্ত নিউজ ডেস্ক: সব দেশের সঙ্গে ভারতেও করোনা ভ্যাকসিনের গবেষণা চলছে জোর কদমে৷ ইতিমধ্যেই হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক একটি সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে মানবদেহে৷ ভ্যাকসিনটির নাম COVAXIN৷ শুক্রবার দিল্লির এইমস-এ সেই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে প্রথম ডোজ দেওয়া হল এক বছর ত্রিশের যুবককে৷ সব মিলিয়ে ১২ জন স্বেচ্ছাবেসী অংশ নিয়েছিলেন৷ সব কিছু পরীক্ষার পরে ভ্যাকসিন ট্রায়ালের জন্য ১০ জন সুস্বাস্থ্যের ব্যক্তিকে বাছাই করা হয়৷
এই ১০ জনকে COVAXIN দেওয়া হচ্ছে৷ প্রথম ডোজের পরে স্বেচ্ছাসেবীর শারীরিক অবস্থা কেমন আছে, তার রিপোর্ট জমা করতে হবে এথিক্স কমিটিতে৷ তারাই গোটা প্রক্রিয়াটি রিভিউ করবে৷ এই পর্যায়ের ট্রায়ালে AIIMS-এ মোট ১০০ জনের উপর ভ্যাকসিনের ট্রায়াল হবে৷ তারপরে পরবর্তী পদক্ষেপ৷
Covaxin তৈরি করেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক, Covaxin ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি যৌথ উদ্যোগে৷ সম্প্রতি এই ভ্যাকসিন ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র পেয়েছে৷ প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন ট্রায়ালের জন্য দিল্লি-AIIMS সহ ১২টি জায়গাকে চিহ্নিত করেছে আইসিএমআর৷ প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ব্যক্তিদের উপরে করা হবে৷ যাঁদের শরীরে অন্য কোনও রোগ নেই৷ দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে ১২ থেকে ৬৫ বছরের মধ্যে বয়সীদের ৭৫০ জনের উপরে ট্রায়াল হবে৷

Post a Comment