নব-দিগন্ত নিউজ ডেস্ক: শুধুই ট্রেন নয়, এবার রেল স্টেশনগুলিও বেসরকারিকরণ করার কথা ভাবছে রেল, জানালেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। তিনি বলেন, ট্রেন বেসরকারিকরণ করার ক্ষেত্রে বেশ সাড়া মিলেছে। এবার রেল স্টেশনগুলিকে নতুন সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা চলছে। এরপরই সেগুলিকে তোলা হবে নিলামে।


এর পরই ফ্রেড করিডরের কাজ আটকে থাকার বিষয়ে কথা বলেন রেলমন্ত্রী। করোনা পরিস্থিতির কারণেই কাজ আটকে রয়েছে বলে জানান তিনি। করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে দ্রুত এই কাজ শেষ করার কথা বলেন পীযুষ গোয়েল। তবে সেই সঙ্গে এই কাজের সঙ্গে চুক্তিবদ্ধ সংস্থা স্পেশ্যাল পারপাস ভেহিকেলকে পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ায় এখানে কাজ শুরু করা যাচ্ছে না, জমি পেলে এরাজ্যেও শুরু হবে কাজ। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (MCCI) -এর উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারের ভাষণে এমনটাই জানিয়েছেন পীযুষ গোয়েল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর