নব-দিগন্ত নিউজ ডেস্ক: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বার্সেলোনার বহু যুদ্ধে জয়ী নায়ক জাভি হার্নান্দেজ। কিংবদন্তি এই মেসির সতীর্থ জানিয়েছেন যে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা একটু ভালো আছে। তবে আগামী কয়েকদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন। 



বর্তমানে তিনি আল সাদ ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি সপ্তাহের ক্লাবের ম্যাচে তিনি থাকতে পারবেন না তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কাতারের ক্লাব আল সাদ এই বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার এর সঙ্গে আরও এক বছরের চুক্তির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। 



তবে কয়েকদিন আগে একটা জল্পনা শোনা যাচ্ছিল যে জাভি বার্সায় আবার ফিরতে পারেন। তবে এ ব্যাপারে জাভি নিজে থেকে কিছু এখনো বলেননি। কাতারের স্টার লীগ নতুন করে শুরু করার আগে প্রত্যেকটি ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফ এর করোনাভাইরাস এর টেস্ট করা হয়। সেই টেস্টের মাধ্যমে জানা যায় যে জাভি করোনা পজিটিভ হয়েছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর