নব-দিগন্ত নিউজ ডেস্ক: গতকাল অর্থাৎ 24 জুলাই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি "দিল বেচারা"। আর এমন সিনেমাপ্রেমী খুবই কম আছে যারা শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হটস্টারে এই ছবিটি দেখতে বসেননি। আর এর জন্য নাকি ক্রাশ করে যায় হটস্টার।
আর এর জন্য বেশকিছু দর্শককে সমস্যায় পড়তে হয়েছে ছবিটি দেখার সময়। এমনকি এই ছবির পরিচালক হণসল মেহেতাও এই হটস্টার ক্রাশের ভুক্তভোগী। এই কথাটি তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। শুধু তিনি নন আরও অনেকেই এই সমস্যার ভুক্তভোগী। এক ব্যক্তি টুইটারে লেখেন, আমার মনে হচ্ছে ডিজনি হটস্টার ওয়েবসাইটটি ক্রাশ করেছে বা এতে অন্য কোনও সমস্যা হচ্ছে। এখন এই দুঃখ একমাত্র ভগবানই দূর করতে পারেন। ছবির গান গুলিতে সুশান্তের হাসিটা দেখতেও কষ্ট লাগছে। এরকম অনেকেই অনেক সমস্যার কথা জানালেন।
And Hotstar has crashed...
— Hansal Mehta (@mehtahansal) July 24, 2020
I expected only, the day I watched trailer, even I commented that, hotstar will be crashed on 23rd😜 and it got😛
— Asif (@asif_fml) July 25, 2020
Disney+ Hotstar crashed.
— Souham Dash (@Info__Holic) July 24, 2020
#SushanthSinghRajput @DisneyPlusHS Hotstar is crashed#MagicOfSushant
— SACHET MANSHARAMANI (@sachet9999) July 24, 2020
এদিকে সুশান্তের অনুরাগীরা শেষ ছবি দিল বেচারার IMDB রেটিংয়ে বেশ খুশি। রেটিং এর ক্ষেত্রে এই ছবিটিতে 10/10 দেওয়া হয়েছে।

Post a Comment