নব-দিগন্ত নিউজ ডেস্ক: উপত্যকায় ফের ভূমিকম্প। শুক্রবার ভোর ৫টা নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.০। যদিও, হতাহতের কোনো খবর নেই। গত ১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কম্পন অনুভূত হল উপত্যকায়। এর আগে ২৭ জুন উপত্যকায় ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
বারংবার ভূমিকম্প কি বড়ো কোনো বিপর্যয়ের সংকেত? বিশেষজ্ঞ মহলে দ্বিমত রয়েছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, ছোট ছোট এই ভূমিকম্পগুলির ফলে বড়ো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কমে যায়। আবার ওপর অংশ মনে করেন, বারংবার ছোট ভূমিকম্প ভবিষ্যতে বড়ো কোনো বিপর্যয়ের বার্তাবাহী।
এর আগে পূর্ব ও পুরোনো দিল্লির জমি পরীক্ষা করে দেখেছিল সরকার। সেই পরীক্ষার মাধ্যমে ভূমিকম্পপ্রবন এলাকাগুলি চিহ্নিত করা যায়। সরকারি নথি বলছে, দিল্লি এনসিআর সহ আরও বেশ কিছু এলাকা তীব্র ভূমিকম্পপ্রবন এলাকার মধ্যে পরে। রিকটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে।

Post a Comment