নব-দিগন্ত নিউজ ডেস্ক: চারিদিকে করোনা ভাইরাসের মতো ভয়ানক খবরের মধ্যেও অনেক ছোট বড়ো দুঃসংবাদ ভেসে আসছে। এবার ঘটনাটি মায়ানমারে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে পাথরের খনিতে ধস নেমে কাদার স্রোতে চাপা পড়ে কমপক্ষে ৫০ জন শ্রমিকের মৃত্যু হয়। এবং আরও অনেক জন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সঙ্গে উদ্ধারকাজও চলছে। দমকল বিভাগ একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, উত্তর মায়ানমারের কাচিন রাজ্যের একটি খনি থেকে শ্রমিকেরা গয়নার "জেড" অর্থাৎ "পান্না" সংগ্রহ করছিল। প্রবল বেগে বৃষ্টি পড়ার জন্য ধস নেমে পাথর সংগ্রহকারী শ্রমিকরা কাদার নিচে চাপা পড়ে যায়। এখনও পর্যন্ত ৫০ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হলেও আরও মৃতের সংখ্যা বাড়তে পারে। 


ওই এলাকার পাথরের খনি গুলির হাল খুবই খারাপ। এই নিয়ে অনেক অভিযোগ অনেকদিনের। এর আগেও বহু দুর্ঘটনার রেকর্ড আছে ওখানে। তবুও কোনও নজর দেয়নি প্রশাসন। 


প্রসঙ্গত, মায়ানমারেই বিশ্বের শ্রেষ্ঠ পান্না খনি অবস্থিত। এই মায়ানমার থেকেই প্রচুর মূল্যবান রত্ন পাওয়া যায় প্রতিবছর।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর