নব-দিগন্ত নিউজ ডেস্ক: সস্তায় দেশবাসীকে 4G ইন্টারনেট পরিষেবার সুবিধা দিয়েছে জিও। শুধু সস্তার প্রিপেইড প্ল্যান নয়, জিওর হাত ধরে বাজারে এসেছে জিওফোন। স্বল্পমূল্যে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম পৌঁছেছে মানুষের হাতে। তবে এবার সেই জিওফোনের জন্য লঞ্চ করা দুটি সস্তার প্ল্যান তুলে নিল সংস্থা।
৬ মাস আগে ৪৯ ও ৬৯ টাকার দুটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছিল জিও। এই প্ল্যান দুটি কেবলমাত্র জিওফোন গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। ৪৯ টাকার প্ল্যানে ১৪ দিনের মেয়াদ, ২ জিবি ডেটা আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যেত। পাশাপাশি ৬৯ টাকার প্ল্যানে ১৪ দিনের মেয়াদ, ৭ জিবি ডেটা আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেতেন জিওফোন গ্রাহকরা। এবার এই দুটি প্ল্যানই তুলে নিলো সংস্থা।
এই দুই প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় এখন জিওফোন গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তার প্ল্যানের দাম পড়বে ৭৫ টাকা। এই প্ল্যানে ৩ জিবি ডেটা সহ প্রতিদিন ৫০০ এমবি ডেটা পাবেন জিওফোন গ্রাহকরা। সঙ্গে জিও নেটওয়ার্কে মিলবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। অন্য নেটওয়ার্কে কথা বলার জন্য ৫০০ মিনিট টক টাইম পাওয়া যাবে।

Post a Comment